সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জলদস্যুদের আত্মসমর্পণের বার্ষিকী উদযাপিত | চ্যানেল খুলনা

খুলনায় জলদস্যুদের আত্মসমর্পণের বার্ষিকী উদযাপিত

সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণের বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চট্রগ্রামের র‌্যাব-৭ এর জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠান হতে অনলাইনে খুলনা র‌্যাব আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন।
খুলনা র‌্যাব -৬ সদর দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবনের মৎসজীবী ও মৌয়ালদের পক্ষ হতে র‌্যাব মহাপরিদর্শককে প্রদত্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন র‌্যাব-৬ এর অধিনায়ক । এসময় ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ার পূর্ব ও পরবর্তী পরিস্থিতি বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন মৌয়াল-চাষী-বণিক জাতীয় জোটের সভাপতি সৈয়দ মঈনুল আনোয়ার এবং মৎসজীবী সমবায় সমিতির আহবায়ক মোল্লা শামসুর রহমান। অনুষ্ঠানে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ ও র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলামকে মৌয়াল ও মৎসজীবীদের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। সুন্দরবনকে দস্যুমুক্ত করার ক্ষেত্রে র‌্যাবের কর্মকান্ডে সহযোগিতা প্রদানের জন্য মৌয়াল জনগোষ্ঠীর পক্ষ হতে সাংবাদিক সোহাগ দেওয়ানকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সরকারি কর্মকর্তা, সাবেক বনদস্যু ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।