সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা মৎস্যজীবী লীগনেতা ওপর হামলার প্রতিবাদ | চ্যানেল খুলনা

জেলা মৎস্যজীবী লীগনেতা ওপর হামলার প্রতিবাদ

সাবেক ছাত্রনেতা ও খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি তপক মন্ডল তপু ও তার মা কালী রানি মন্ডল সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। গত ৫ নভেম্বর সকাল আনুমানিক ৭টায় প্রতিদিনের ন্যায় হাঁটাহাঁটি করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
লাউডোব ইউনিয়নের খুটাখালী নিবাসী মৃত জতিস মন্ডলের ছেলে বাবু মন্ডল তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। তিন এর প্রতিবাদ করলে সন্ত্রাসী বাবু মন্ডল ও তার বাহিনীর সাথে তপুর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তপুর মাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মাকে উদ্ধার করতে গেলে তপুও সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়। সন্ত্রাসী বাবু বাহিনী তাকে রক্তাক্তভাবে জখম করে। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসী বাবু মন্ডলের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
তপুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান লাবু, সহ-সভাপতি মো. বাহাদুর শেখ, ড. বায়েজিদ মোড়ল, বিকাশ চন্দ্র বিশ্বাস, শেখ তুহিনুল ইসলাম, কাজী তারিক আহমদ, বুদ্ধদেব হালদার জুয়েল, রাশিদুল হাসান রাজা, মো. রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মনিরা সুলতানা, শেখ সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, গোবিন্দ রায়, মো. মুরাদ হোসেন, শেখ ইফতেখার হাসান বাপ্পি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জুলফাত উল্লাহ আগা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান শিপার, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মো. তারেক বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম আছাদুজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজী রকিব উদ্দীন সোহাগ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ জলিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সমিত দেব রায়, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোদাচ্ছের আলী মাস্টার, মহিলা বিষয় সম্পাদিকা বুলু রাণী ম-ল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপন কুমার পাল, উপ-দপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান, উপযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী টিপু, উপমহিলা বিষয়ক সম্পাদীকা সঞ্চিতা রায়, দেলোয়ার হোসেন, কামরুল হাসান চাঁন, শাহারিয়ার খোকন, সাগর কুমার নাগ, সিরাজুল ইসলাম বেপারী, রিফাতুল জান্নাত, পূর্ণিমা মন্ডল প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।