সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার | চ্যানেল খুলনা

মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার

করোনাভাইরাস মহামারি সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে সবার মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এতে আরো বলা হয়, ‘আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে সব দপ্তরে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’, ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ এ ধরণের সচেতনতামূলক বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে, করোনা মহামারির এই পরিস্থিতিতে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ব্যক্তি যেন মাস্ক ছাড়া বাইরে না বের হয়, সে বিষয়টি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সেদিন মন্ত্রিপরিষদ সচিব জানান, সামাজিক আন্দোলন বা অন্য যেকোনো মাধ্যমেই হোক না কেন ‘নো মাস্ক নো সার্ভিস’ বাস্তবায়ন নিশ্চিত করতেই হবে।

‘নো মাস্ক নো সার্ভিস’ নির্দেশনা সরকারি বেসরকারি সমস্ত অফিস, আদালত, প্রতিষ্ঠান, দোকানপাট, বাজার, বিপনীবিতান, হাসাপাতাল, ধর্মীয় উপাসনালয়সহ সর্বত্র পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান সচিব।

সবাই যদি মাস্ক ব্যবহার করে তাহলে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করছে সরকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।