সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেবহাটায় পাওনা টাকা চাওয়ায় সাংবাদিক পত্নীর উপর হামলা, হাসপাতালে ভর্তি | চ্যানেল খুলনা

দেবহাটায় পাওনা টাকা চাওয়ায় সাংবাদিক পত্নীর উপর হামলা, হাসপাতালে ভর্তি

দেবহাটায় পাওনা টাকা ফেরত চাইতে যাওয়ায় সাংবাদিক নাসির উদ্দীনের স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। আহত সাংবাদিকের স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতের স্বজনরা জানান, সাংবাদিক নাসির উদ্দীনের প্রতিবেশী সখিপুরের মৃত রাজাউল্লাহ সরদারের ছেলে শহিদুল ইসলাম গত বছরের ২২ সেপ্টেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে নাসির উদ্দীনের পরিবারের কাছ থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে ৬০ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ৩৫ হাজার টাকা গ্রহন করে। কিন্তু টাকা নেয়ার পরও জমি লিখে না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করতে থাকে শহিদুল।
শনিবার দুপুর দেড়টার দিকে নাসির উদ্দীনের স্ত্রী রেহানা পারভীন ওই পাওনা টাকা ফেরত চাইতে শহিদুলের বাড়ীতে যায়। এসময় পাওনা টাকা ফেরত না দিয়ে শহিদুল ও তার স্ত্রী শিরিনা আক্তার উল্টো সাংবাদিক পত্নীর ওপর হামলা চালায়।
একপর্যায়ে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহত রেহানা পারভীনের স্বামী সাংবাদিক নাসির উদ্দীন বাদী হয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রী শিরিনা আক্তারের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, সাংবাদিক পত্নীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য দেবহাটা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত পরবর্তী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।