সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা দেবহাটা প্রেসক্লাবে সাজিয়া আফরীনকে বিদায় সংবর্ধনা | চ্যানেল খুলনা

সাতক্ষীরা দেবহাটা প্রেসক্লাবে সাজিয়া আফরীনকে বিদায় সংবর্ধনা

দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, আকতার হোসেন ডাবলুসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দরা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং উপজেলা নির্বাহী অফিসারও প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে স্মৃতিস্বরুপ শুভেচ্ছা উপহার তুলে দেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।