সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় দূর্গা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় দূর্গা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় সার্বজনীন দূর্গা পূজা উপলক্ষে দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব ও ইউপি সদস্য পদপ্রার্থী বাবু অসীম কুমার ঘোষের অর্থায়নে সাপমারা খালে নৌকা বাইচ প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। উক্ত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি ও পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্নুর। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ৪টি দলের মধ্যে থেকে পূর্বচর কবির মিস্ত্রীর দল চ্যাম্পিয়ন এবং টেওরপাড়া অনিমেষ চন্দ্র রঙের দল রানার্স আপ হয়। এছাড়া হাজার হাজার আমোদপ্রিয় মানুষ উপস্থিত হয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।