সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় খাবারের প্রলোভন দেখিয়ে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় খাবারের প্রলোভন দেখিয়ে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার উত্তরপাথরঘাটা গ্রামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলী শেখ (১৭) বর্তমানে পলাতক রয়েছে। সে ওই গ্রামের বাবুল শেখের ছেলে।
ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর বাবা পেশায় একজন ইজিবাইক চালক। তিনি জানান, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া তার শিশু কন্যাকে  বেলা ১১ টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় একই গ্রামের বিদেশ প্রবাসী বাবলু শেখের ছেলে আলী শেখ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ঘরে মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।  পরে মেয়ে খুবই অসুস্থ অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।
এরপর তার মা তাকে মোবাইল ফোনে বিষয়টি জানানোর পর তিনি দ্রুত বাড়িতে গিয়ে আহত অবস্থায় তার কন্যাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ওই স্কুল ছাত্রীর বাবা আরো জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।