সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভাইয়ের মাদক কারবারে বাধা দেওয়ায় কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুন:হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার | চ্যানেল খুলনা

ভাইয়ের মাদক কারবারে বাধা দেওয়ায় কলারোয়ায় একই পরিবারের ৪ সদস্য খুন:হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার

সাতক্ষীরা  প্রতিনিধি:  সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুরসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল মালেকের ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে সিআইডি। অপরদিকে রিমান্ডে থাকা রায়হানুরের স্বীকারোক্তিতে সিআইডি ঘটনাস্থলের পাশ্ববর্তী পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে বলে পুলিশ জানায়। প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছোটভাইয়ের মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে রোমহর্ষক এই হত্যাকান্ড সংঘটিত হয়।
এরআগে মঙ্গলবার রাতে সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান জানান, হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে প্রতিবেশি আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের বাসিন্দা ও শাহিনুরের ঘের কর্মচারি আসাদুলকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ১৫ অক্টোবর ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলসী গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুর তার
স্ত্রী সাবিনা ও পুত্র কন্যাসহ ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। রাতে শাহিনুরের শাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় সি আইডি পুলিশকে।
হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে রায়হানুল ৫দিনের পুলিশ রিমান্ডে রয়েছে বলে জানান সাংবাদিকদের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।