সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা বিতর্ক  দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এতে ৭ বারের মতো শ্রেষ্ঠ বক্তা হিসেবে জয়ী হয়েছেন প্রজ্ঞা পারমিতা রহমান।
বুধবার রাতে অনলাইনে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে আন্তঃজেলা অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় খুলনা জেলা দলকে হারিয়ে সাতক্ষীরার টাইগার বাহিনী চ্যাম্পিয়ন হয়েছে।   সাতক্ষীরা টিমের পক্ষে দলনেতা প্রজ্ঞা পারমিতা রহমান, পারভেজ ইমাম ও উপমা আহমেদ নাবিলা প্রতিযোগীদের সাথে বিতর্কে অংশ নেয়।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এ আয়োজনের জন্য বিভাগীয়  প্রশাসন ও সংশ্লিষ্ঠদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাতক্ষীরা জেলাবাসী।
উল্লখ্য যে, প্রজ্ঞা পারমিতা রহমান জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু ও চ্যানেল আই – স্বর্নকিশোরীর খুলনার বিভাগীয় প্রধান। প্রজ্ঞা পারমিতা রহমানের মা বর্তমান  তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বাবা একজন ব্যাংক কর্মকর্তা। আগামীতে আরও সাফল্য বয়ে আনতে প্রজ্ঞার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।