সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ধর্ষণের বিচার দাবিতে যশোরে মানববন্ধন অব্যহত | চ্যানেল খুলনা

ধর্ষণের বিচার দাবিতে যশোরে মানববন্ধন অব্যহত

সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের কথা ভেবে কোটি কোটি টাকা সহায়তা দিচ্ছেন। দেশে যেন কোন মানুষ গৃহহীন না থাকে সেজন্য ৮ লক্ষ ঘর নির্মাণ করে দিচ্ছেন। দেশে আর কোন মানুষ গৃহহীন থাকবেনা। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে অসহায় অসুস্থ্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছে সরকার। সাতক্ষীরা প্রতিটি কর্মকান্ডে এগিয়ে গেছে। সাতক্ষীরা সদর উপজেলা আজ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বর্তমানে দেশে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ কর্মকান্ডকে ভিন্নখাতে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি চক্র। সেজন্য সমাজের বিবেকবানসহ সবাইকে সজাগ ও সচেতন হতে হবে এবং ঐ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ৯ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।