সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ প্রদান | চ্যানেল খুলনা

তালায় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ প্রদান

তালা অফিসঃ তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর আওতায় তিন ধাপে ৩ লক্ষ ৮২ হাজার ৮ শত টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। উপজেলার তেঁতুলিয়া, খলিলনগর ও তালা সদর ইউনিয়নের উপকারভোগিদের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পান রেসপন্স-২০২০ প্রজেক্টের আওতায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর শেষ ধাপের অর্থ বিতরণ করা হয়। তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়নের পূর্ব খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তালা সদর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর স্ব-স্ব কার্যক্রমের স্থানে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি অসীম কর্মকার, উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, উত্তরণের হেদায়েত উল্লাহ মুকুল ও রাহুল দেসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারের প্রত্যেককে প্রতিদিন ৩০০ টাকা হারে ২২ দিনের কাজের জন্য ৬ হাজার ৬ শত টাকা প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ৩৮ জন নারী ও ২০ জন পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।