সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর সকালে তালা মেলাবাজার এলাকায় ৪২ হাজার গ্রাহক নিয়ে অফিসের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তেষ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সরকার তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ বিদ্যুত সেবা নিশ্চিতে বদ্ধ পরিকর। তালার ছয়টি ইউনিয়নের ৪২ হাজার গ্রাহকের সেবা নিশ্চিতে সদ্য চালু হওয়া সাব জোনাল অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি বিদ্যুতের অপচয় রোধে সকলের প্রতি সচেতন হওয়ারও আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।