সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক | চ্যানেল খুলনা

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

টুইটার নিশ্চিত করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহবান জানিয়ে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে এই সহায়তা দেবার জন্য ফলোয়ারদের বলা হয়েছিল। টুইটার জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদির টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।

টুইটারের একজন মুখপাত্র জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে মোদির অ্যাকাউন্ট থেকে এসব টু্‌ইট সরিয়ে নেয়া হয়েছে। খবর: বিবিসি বাংলা

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।