সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় সি.আর দত্ত স্মরনে নিরব মানববন্ধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় সি.আর দত্ত স্মরনে নিরব মানববন্ধন অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বীর উওম মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত স্মরনে নিরব মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তালা প্রেস ক্লাবের সামনে তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঘোষ সরজিৎ কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দাশ বাপি’র পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব ঘোষ বাবলু, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, সংকর কুমার দাস, প্রকাশ দালাল, দেবাশীষ রায়, কার্তিক রায়, মনোরঞ্জন মন্ডল প্রমূখ।

মানববন্ধন উপস্থিত নেতৃবৃন্দ সি আর দও’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, শোককে শক্তিতে পরিনত করে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সি.আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্বরত ছিলেন এবং মহান মুক্তিযোদ্ধের সময় চার নং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।