সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কৃষ্ণসাগরে মার্কিন বোমারু বিমানকে রুশ জঙ্গিবিমানের ধাওয়া | চ্যানেল খুলনা

কৃষ্ণসাগরে মার্কিন বোমারু বিমানকে রুশ জঙ্গিবিমানের ধাওয়া

দূরপাল্লার একটি বোমারু বিমানের গতিপথ আটকে দেয়ায় রাশিয়ায় বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘অনিরাপদ ও অপেশাদারভাবে’ রাশিয়ার দু’টি জঙ্গিবিমান যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে।

এতে বলা হয়, গত ২৮ আগস্ট কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমান নিয়মিত উড্ডয়নে ছিল। এ সময় রাশিয়ার দু’টি এসইউ-২৭ যুদ্ধবিমান সেটির গতিপথ আটকে দেয়।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ।

বিষয়টিকে আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থি উল্লেখ করে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।