সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ পবিত্র আশুরা | চ্যানেল খুলনা

আজ পবিত্র আশুরা

পবিত্র আশুরা আজ (৩০ আগস্ট) । রক্তাক্ত কারবালাসহ বিভিন্ন ঘটনার সাক্ষী দিনটি। রোজা রাখাসহ নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয় মুসলিম বিশ্বে। তবে বৈশ্বিক মহামারির কারণে এবার নেই বড় কোনো অনুষ্ঠান। নেই তাজিয়া মিছিলের আয়োজনও।

রাজধানীর হোসাইনি দালানের ইমাম-বারা কর্তৃপক্ষ জানায়, সব কিছু দালানের ভিতরে করার প্রস্তুতি নিয়েছেন তারা। কিন্তু স্বাস্থ্যবিধি মানা কঠিন।
আদম আলাইহিস সালামের সৃষ্টি, মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের নৌযাত্রাসহ বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছে ১০ই মহররমে। তবে সবকিছু ছাপিয়ে মুসলিম বিশ্বে অনেকটা প্রধান হয়ে উঠেছে কারবালার বিয়োগাত্মক ইতিহাস।

হায় হোসন ধ্বনি… ফোরাত নদীর শোক এখনও অমলিন। হোসাইনি দালানের তাজিয়া মিছিলে কালো কাপড়, হৃদয়ে শোকের মাতম হয়ে থাকে প্রতিবছরই।

হিজরি ৬১ সনে ইসলাম রক্ষায় এজিদের কাছে ইমাম হোসেনের শহীদের জন্য শোক। যুদ্ধ আর কাফেলার সাজে সব বয়সী মানুষের খালি পায়ে শ্রদ্ধার মিছিল, এ বছর করোনার কারণে কিছুটা আবদ্ধ চারদেয়ালের মাঝে। হোসাইনি দালান কর্তৃপক্ষ জানায়, মানুষের জনসমাগমের কারণে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্য বিধি মানতে।

মূল আয়োজন থাকবে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। সিসিটিভি ক্যামেরা কিংবা সাদা পোশাকে আইনশৃংঙ্খলা বাহিনী থাকবে তৎপর। তবে মেলেনি প্রধান সড়কে তাজিয়া মিছিলের অনুমতি।

রোববার সকাল দশটায় দালানের ভিতরে হবে মিছিল। এরপর নামাজ। রাতে জিকির মাতমের মধ্যে দিয়ে শেষ হবে আশুরার আনুষ্ঠানিকতা।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।