সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে পৌরসভার সদস্যদের করনীয় শির্ষক মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে পৌরসভার সদস্যদের করনীয় শির্ষক মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষয় এবং কোভিট-১৯ পরিস্থিতিতে করুনীয় বিষয়ে পৌরসভার সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে কলারোয়া পৌরসভা অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষয় এবং কোভিট-১৯ পরিস্থিতিতে পৌরসভার সদস্যদের করণীয় ও ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা-শিশু পাচার, পাচারের ধরন, শিশু পাচার পরিস্থিতি, পাচারের কৌশল, পাচারের উদ্দেশ্য ও এর ফলে কি ঘটে, বাল্য বিবাহ, শেষ পরিণতি, পাচার প্রতিরোধে সুপারিশ, শিশু সুরক্ষা, কোভিট-১৯ পরিস্থিতিতে করুনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। একই সাথে পৌরসভার সদস্যদের মাধ্যমে পাচারের কুফল ও প্রতিরোধে করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী। প্রধান অতিথি ছিলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। ইনসিডিন বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার সাকিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী ইঞ্জিনিয়র ওজিহুর রহমান, কাউন্সিলর মেজবাহ উদ্দিন লিলু, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, ফারহানা হোসেন, লুতফুন নেছা লুতু, আলফাজ উদ্দিন, ইমাদ হোসেন, মফিজুল হক, ইনস্টিটিউটের সভাতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, ফেরেন্ড স্পোর্টিং ক্লাবের সভাপতি, সাংবাদিক এসএম ফারুক হোসেন, শিশু শিক্ষার্থী মাহি আল হাসান, সামিয়া রহমান অনন্যা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।