সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় পাট চুরির অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যা! | চ্যানেল খুলনা

তালায় পাট চুরির অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যা!

তালা অফিসঃ সাতক্ষীরার তালায় মাত্র দুইআটি পাট চুরির অভিযোগে নাছিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তিন সন্তানের জননী নাছিমা খাতুন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের নাজের আলী শেখের স্ত্রী। মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে তালা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ও তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।
নিহত গৃহবধূর স্বামী নাজের আলী শেখ জানান, তাদের বাড়ির পাশে একটি ডোবায় পাট জাগ দেয় একই এলাকার করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল। কদিন আগে তারা দুই আটি পাট কম পেয়ে নাজের আলী ও স্ত্রী নাছিমা খাতুনের উপর চুরির দোষ চাপায়। এ সময় তারা নাজের আলী শেখকে মারপিট করে।
এদিকে সোমবার দুপুরে নাজের শেখের স্ত্রী নাছিমা খাতুন গভীর নলকূপের পানি আনতে গিয়ে মনিরুল ও মিন্টুর সাথে দেখা হয়। এ সময় তাদের কাছে স্বামীকে মারপিট করার কারণ জানতে চায় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ও মিন্টুসহ ৪/৫ জন মিলে নাছিমা খাতুনকে চুরির অপবাদে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে সে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তালা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।