সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালার খানপুরে অবৈধ দোকান উচ্ছেদ দাবিতে ইউএনও’র কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগ | চ্যানেল খুলনা

তালার খানপুরে অবৈধ দোকান উচ্ছেদ দাবিতে ইউএনও’র কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগ

তালা অফিসঃ সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খানপুর নতুন বাজার এলাকায় আব্দুল বারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী রাস্তার জমি অবৈধ দখল ও সেখানে দোকান নির্মাণ করে রাস্তা উন্নয়নের কাজ বাধা গ্রস্তকরার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত আব্দুল বারী সরদার একই এলাকার মৃত: ইউসুফ আলী সরদারের পুত্র।
অভিযোগ সূত্রে প্রকাশ, খানপুর নতুন বাজারের মধ্য দিয়ে প্রবাহিত সরকারী রাস্তার জমি অবৈধ ভাবে দখল করে আব্দুল বারী সরদার ১৫/১৬টি দোকান তৈরী করে অবৈধভাবে ভোগদখল করে আসছে। ফলে মূল রাস্তাটি সংকুচিত হয়ে স্থানীয়দের চলাচলেি বঘেœর সৃষ্টিকরছে। বর্তমানে সরকারী ভাবে উক্ত রাস্তাটি পিচের রাস্তায় উন্নীত করার কাজ চলছে, কিন্তু আব্দুল বারীর দখলকৃত অবৈধ দোকান ঘরের কারনে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক পর্যায়ে ঠিকাদার রাস্তার চলমান কাজ বন্ধ করে দেওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।
এ মুহুর্তে রাস্তার কাজ বন্ধ হলে সরকারের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয়রাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে এভাবে পড়ে থাকলেতা স্থানীয় জনসাধারনের চলাচলের মারাত্মক অসুবিধারকারন হবে। অভিযোগে জন গুরুত্বপূর্ণ এ বিষয়টি সরজমিনে তদন্তকরে অবৈধ দোকানঘর ভাঙ্গার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিকরা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ সংক্রান্তে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহনকরা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।