সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় অসহায় দিন মজুরের বাড়ীঘর ভাংচুরের অভিযোগ | চ্যানেল খুলনা

তালায় অসহায় দিন মজুরের বাড়ীঘর ভাংচুরের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় অসহায় মজিবর রহমান শেখের বসত বাড়ীর রান্নাঘর দখল ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৫ আগষ্ট ) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে। এঘটনায় অসহায় মজিবর শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুবিচার পাইবার জন্য লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানাযায়,বুধবার সকালে একই এলাকার মৃত কাসেম সরদারের ছেলে মনজুরুল সরদারের নেতৃত্বে আয়েন আলী সরদারের ছেলে রওশন আলী সরদার, রুহুল সরদার ও রওশন আলী সরদারের ছেলে সালাম সরদার,সেলিম সরদারগংরা বাড়ীতে প্রবেশ করে জোরপূর্বক ভাবে বসত বাড়ী ভাংচুর করে। এসময় মজিবর রহমান বাঁধা দিলে তাকে জীবন নাশের হুমকি প্রদর্শন করে। এসময় তার রান্নাঘর ভেঙ্গে মাঝ বরাবর জোরপূর্বক ভাবে একটি পথ তৈরি করে নেয়। এঘটনায় অসহায় দিন মজুর মজিবর রহমান শেখ সুবিচার পাইবার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।