সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উপমহাদেশের অনন্য সুরকার আলাউদ্দিন আলী বেঁচে থাকবেন তার সংগীতে : তথ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

উপমহাদেশের অনন্য সুরকার আলাউদ্দিন আলী বেঁচে থাকবেন তার সংগীতে : তথ্যমন্ত্রী

বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

আজ রবিবার (৯ আগষ্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সংগীত প্রতিভার জীবনাবসানে শোকাহত তথ্যমন্ত্রী তার শোকবার্তায় আলাউদ্দিন আলীর দীর্ঘ চার দশকের সংগীত জীবনের কথা স্মরণ করে বলেন, একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার আলাউদ্দিন আলীর সুরে গান করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী নিজেদেরকে সমৃদ্ধ করেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আলাউদ্দিন আলীর নিজস্ব সুরে গাঁথা বাংলা গান চলচ্চিত্রজগতে বিপুল জনপ্রিয়তা তৈরি করেছে, বলেন ড. হাছান।

গুণী এই মানুষের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তাঁর বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন।

তথ্যমন্ত্রী প্রয়াত আলাউদ্দিন আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।