সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফিরতি হজ ফ্লাইট শুরু ১৭ আগস্ট | চ্যানেল খুলনা

ফিরতি হজ ফ্লাইট শুরু ১৭ আগস্ট

চ্যানেল খুলনা ডেস্কঃ ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৭ আগস্ট থেকে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব ফ্লাইটের কার্যক্রম চলবে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়।
তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স এর ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। হজ শেষে এবার তারা দেশে ফেরার অপেক্ষায়।
তবে ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ বছর হজ করতে গিয়ে গতকাল ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাত্রী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৬৩ জন এবং নারী ছিলেন ৯ জন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।