সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আর্থিক সহযোগিতা পেতে ডেকোরেটর ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

তালায় আর্থিক সহযোগিতা পেতে ডেকোরেটর ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

তালা অফিসঃ তালা উপজেলা ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির উদ্দ্যোগে আর্থিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে । রবিবার (২৬জুলাই) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির আহ্বায়ক কাজী রবিউল ইসলাম বাবলু, মোঃ আবুল হোসেন, কামরুল ইসলাম, শেখ আকিজ, বরুন সাধু, আনোয়ারা খাতুন, আব্দুস সালাম, আবুল কাশেম বিশ^াস, সাইদুর রহমান সুমন, জয়দেব দাশ, মির্জা শামীম, সাঈদ স¤্রাট প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান সরকার কর্তৃক বন্ধ থাকায় আমাদের ডেকোরেটর ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাছাড়া দীর্ঘ সময় বেকার অবস্থায় থেকে নগদ অর্থ হাতে না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে রয়েছেন ব্যবসায়ীবৃন্দ। যার কারণে আর্থিক সহায়তা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।