সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনায় মৃত্যুব্যক্তির দাফন, সৎকারে কোয়ান্টাম | চ্যানেল খুলনা

করোনায় মৃত্যুব্যক্তির দাফন, সৎকারে কোয়ান্টাম

খবর বিজ্ঞপ্তি:: বিশ্বব্যাপি করোনা দাপিয়ে বেড়াচ্ছে। বাড়ছে মৃত্যুর মিছিল। দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষাধিক। মৃত্যুর সংখ্যাও আড়াই হাজারের ওপরে। প্রতিনিয়তই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। কিন্তু এখন আর মৃত্যুর খবর শুনলে খুব একটা আত্মীয়-স্বজনের দেখা মেলে না। দাফন বা সৎকারে সাধারণের আগ্রহ দেখা যায় না। এ পরিস্থিতিতে দাফন বা সৎকারে পাশে দাড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
গত ২৩ জুন থেকে সেচ্ছাসেবার ভিত্তিতে কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা ধর্মীয় রীতিনীতি মেনে এইসব লাশ দাফন ও সৎকার করছে। দেশব্যাপী কোয়ান্টাম ফাউন্ডেশন করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মানুষের পাশে দাঁড়াতে নিয়েছে নানা কর্মসূচি এবং উদ্যোগ। করোনায় বা করোনা উপসর্গে মৃত্যুদের পরিবারের আগ্রহের কারণে কোয়ান্টার ফাউন্ডেশন খুলনা, গোপালগঞ্জ এবং সাতক্ষীরাও এ কার্যক্রম চালু করেছে। গতকাল সোমবার পর্যন্ত এ তিন অঞ্চলে ৫০জন করোনা আক্রান্তে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুব্যক্তির দাফন ও সৎকার করে কোয়ান্টাম। যেখানে দাফনসামগ্রী, সুরক্ষা সামগ্রী, জীবাণুনাশকের যাবতীয় খরচ কোয়ান্টাম ফাউন্ডেশন বহন করছে।
কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার অর্গানিয়ার ও করোনা দাফন টিমের সমন্বয়ক মুস্তফা আশরাফ সিদ্দিকী জানান, স্বাস্থ্য বিধি অনুসরণ ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে দাফন বা সংকার কার্যক্রম সম্পন্ন করছি। সৃষ্টির সেবার মানসে দেশের এই ক্রান্তিকালে লাশ দাফনের কাজ করছি আমরা। আমাদের মুসলিম, হিন্দুসহ রয়েছে নারীদের জন্যও প্রশিক্ষিত ভিন্ন ভিন্ন সেচ্ছাসেবক দল। প্রয়োজনীয় সতর্কতা, সুরক্ষা ও সরঞ্জাম নিয়ে আমরা কাজ করছি। দাফন কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করতে ০১৭৪০-৯৩৯৯৯৯, ০১৯২৩-৯৯৫৫১১, ০১৭১৪-০৯৮২৫৬, ০১৮৪১-৯৩৯৯৯৯ এ নম্বরে দ্রুত তথ্য দিয়ে সহায়তা করুন। আমদের এখন খুলনা, যশোর, সাতক্ষীরা এবং গোপালগঞ্জেও আলাদা টিম রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।