সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার জালালপুর ইউনিয়ন পরিষদ খুলনা বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত | চ্যানেল খুলনা

তালার জালালপুর ইউনিয়ন পরিষদ খুলনা বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

তালা অফিসঃ ২০১৯-২০ অর্থ বছরে পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য উপজেলা,জেলা ও খুলনা বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ১১ নং
জালালপুর ইউনিয়ন পরিষদ।
শনিবার বিকালে জালালপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ২০১৯- ২০অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্য্যক্রমে
প্রশংসনীয় অবদান রাখার জন্য তালা উপজেলা,সাতক্ষীরার জেলা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে জালালপুর ইউনিয়ন পরিষদ।
এরপূর্বে পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য ২০১৭,২০১৮ ও ২০১৯ সালে উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছিল। এছাড়া ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপিতে “এ” গ্রেডভূক্ত সফল ও জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম তাকে স্বর্ণপদক সন্মাননা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার
১১নং জালালপুর ইউনিয়নের জনগণের। জনগণের ভালবাসাই আমার চলার পথের অনুপ্রেরণা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।