সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

যশোরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃ যশোরের মণিরামপুরে রফিকুল ইসলাম রফি (৫৫) নামে এক ব্যক্তিকে দিন দুপুরে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাজিরহাট এলাকার দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।

নিহত রফি উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত আলীর ছেলে। তিনি এক সময় নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। পরে তিনি দল ছেড়ে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, নিহতের ডান বুকে ও ডান বাহুতে দুটি গুলির চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।

স্থানীয়রা জানান, সুন্দলি বাজারে যাত্রী নামিয়ে মণিরামপুরের দিকে ফিরে আসছিলেন রফিক। দিগঙ্গা-কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে চলে যায়। নিহত রফিক একসময় খুব দুর্ধর্ষ ছিলেন বলে জানায় এলাকাবাসী। তার নামে মণিরামপুর থানায় একাধিক মামলাও রয়েছে। তবে গত কয়েকবছর ধরে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।

কুচলিয়া এলাকার ইউপি সদস্য প্রণবকুমার বিশ্বাস জানান, গুলির শব্দ শুনে মাঠে থাকা লোকজন এগিয়ে এসে রফিকের লাশ ও ইজিবাইকটি পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সেইসঙ্গে লাশের পাশে পড়ে থাকা রফিকের ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, কে বা কারা প্রকাশ্যে রফিককে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।