সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুলের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ | চ্যানেল খুলনা

তালার তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুলের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

তালা অফিসঃ সাতক্ষীরা তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুভাষিনী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম,এম, মকবুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার, (০২ জুলাই ) সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সাবেক চেয়ারম্যান এম,এম, মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় কমিটি, বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ) সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আলী হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সামরুল ইসলাম মিলন, যুবনেতা শেখ মোস্তফা হোসেন মন্টু, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, আনিসুজ্জামান আনিস, ছাত্রনেতা মেহেদী হাসান, হাফিজুর রহমান, মো. সৈকত, মো. জুয়েল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।