সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চীন-পাকিস্তান সন্ধি, লাদাখের পথে ২০ হাজার পাক সেনা! | চ্যানেল খুলনা

চীন-পাকিস্তান সন্ধি, লাদাখের পথে ২০ হাজার পাক সেনা!

আন্তর্জাতিক ডেস্কঃএক দিকে চীন-ভারতীয় প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় চলছে বৈঠক। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে দুই পক্ষই। অন্যদিকে শোনা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে যোগসাজশ চলছে চীনের। আর তাই চীনের পাশে থাকার জন্য এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা।

সূত্র বলছে, গিলগিট-বালতিস্তান এলাকার দিকে সেনা পাঠিয়েছে পাকিস্তান। চীনা সেনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ২০,০০০ অতিরিক্ত বাহিনী লাদাখ অঞ্চলের দিকে পাঠিয়েছে পাকিস্তান। মনে করা হচ্ছে, চীন-পাকিস্তান উভয়েই ভারতের সঙ্গে ‘টু ফ্রন্ট ওয়ার’ এর দিকে যেতে চাইছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে গোপনে কথাবার্তা চলছে চীনের। এমনকি পাকিস্তানের কুখ্যাত বর্ডার অ্যাকশন টিমকে (ব্যাট) দিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে।

এ দিকে আবার কাশ্মীরের দিকে দলে দলে বিচ্ছিন্নতাবাদীদের পাঠানো হচ্ছে। সাম্প্রতিককালে অন্তত ১২০ বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় সেনারা। এদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি জঙ্গি বলে শারনা করা হচ্ছে। ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে ভারতের পরিস্থিতি টালমাটাল করে দেওয়ার ছক কষছে দুই দেশ।

সূত্র : ইন্ডিয়া টুডে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।