সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সীমান্ত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি ইরান ও তুরস্কের | চ্যানেল খুলনা

সীমান্ত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি ইরান ও তুরস্কের

আন্তর্জাতিক ডেস্কঃইরান এবং তুরস্ক দুই দেশই সীমান্ত যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শনিবার ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল আহমাদ আলী গুদারজি এবং তুরস্কের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ফিল্ড মার্শাল আরিফ চেতিন টেলিফোন সংলাপে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা দু’জনই বলেন, সীমান্তের বর্তমান যোগাযোগের ধারা অব্যাহত রাখতে হবে। টেলিফোন আলাপের সময় চেতিন আশা করেন, ইরান এবং তুরস্কের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে যা দু’দেশের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বকে আরো গভীর করবে।

টেলিফোন সংলাপে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল কাসেম রেজায়ির প্রশংসা করেন জেনারেল চেতিন এবং তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য জেনারেল গুদারজিকে অভিনন্দন জানান। টেলিফোন সংলাপে জেনারেল গুদারজি দু’পক্ষের মধ্যে অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি সীমান্তে নিরাপত্তা এবং শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, তুরস্ক এবং ইরানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক হওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ইরান ও তুরস্কের মধ্যে ৫০০ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে।

সূত্র : পার্সটুডে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।