সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাস্থ্য কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ | চ্যানেল খুলনা

স্বাস্থ্য কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

অনলাইন ডেস্কঃচলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কার্যক্রম জোরদার ও সমন্বয় করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং অধীনস্থ দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে ৯ আগস্ট (শুক্রবার) থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার (ঢাকার বাইরে প্রস্থান না করার জন্য) নোটিশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে স্বাস্থ্য সেবা বিভাগ এ নির্দেশনা দিয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়।একই সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ক গঠিত মনিটরিং টিমকে সার্বক্ষণিক তদারকি করার জন্য নির্দেশনাও প্রদান করা হয়েছে। এর আগেই স্বাস্থ্যসেবা বিভাগের সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (৮ আগস্ট) পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৮৭২ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ৮ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৪২৮ জন। এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।