সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভাইরাসমুক্ত ঘোষণার পর ফের করোনার থাবায় নিউজিল্যান্ড | চ্যানেল খুলনা

ভাইরাসমুক্ত ঘোষণার পর ফের করোনার থাবায় নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ গত সপ্তাহে নিউজিল্যান্ডকে শতভাগ করোনামুক্ত ঘোষণা করে সেদেশের সরকার। ফলে দেশের অভ্যন্তরে জারি করা সকল বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়। তবে সীমান্তে বহাল রাখা হয় কড়াকড়ি। শুধু নিজেদের নাগরিক ও জরুরি কাজে নিয়োজিত কর্মীদেরকে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।

গত ৭ জুন দুই নারী যুক্তরাজ্য থেকে দোহা ও ব্রিসবেন হয়ে নিউজিল্যান্ডে প্রবেশ করে। তাদের একজনের বয়স ৩০ এর কোটায় আর অপরজনের ৪০। নিউজিল্যান্ডে প্রবেশের পর পরই তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। অকল্যান্ডের একটি আইসোলেশন হোটেলে ছিলেন তারা।

যদিও গত ১২ জুন মৃত্যুশয্যায় থাকা জন্মদাতাকে দেখতে যাওয়ার আবেদন জানান তারা। সে রাতেই মারা যান ওই স্বজন। পরদিন ওই দুই নারীকে ওয়েলিংটনে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুন) দেশটির স্বাস্থ্য দফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড জানান, ওই দুই নারী ব্যক্তিগত গাড়িতে করে ওয়েলিংটন গিয়েছিলেন। সেখানে পরিবারের একজন সদস্যের সঙ্গে ছিলেন তারা। ওই সদস্য স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

সোমবার (১৫ জুন) ওই দুই নারীর শরীরের করোনা পরীক্ষা হয়। আর মঙ্গলবার পাওয়া ফল থেকে জানা যায়, তারা করোনা পজিটিভ। তবে ওই দুই নারী ঠিক কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

এ দিকে গত ৮ জুন থেকে নিউজিল্যান্ডে প্রবেশকারী সব মানুষের শরীরে কোভিড-১৯ পরীক্ষা চালানো হচ্ছে। তাদেরকে কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।