সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা বন্দরে জাহাজে চীনা নাগরিকের মৃত্যু | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে জাহাজে চীনা নাগরিকের মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃমোংলা বন্দরে আসা একটি বিদেশি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার নাম ফ্যান হংজি (৪৩)। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, চীনা নাগরিক এই প্রকৌশলী বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাহাজেই কর্মরত অবস্থায় মারা যান।

মারা যাওয়া চীনা ওই নাগরিকের শরীরে করোনা উপসর্গ ছিল না বলে দাবি করেন শেখ ফকর উদ্দিন। তিনি জানান, দীর্ঘ সাত মাস ফ্যান হংজি (৪৩) জাহাজে কর্মরত ছিলেন।

সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জাহাজ প্রাকৃতিক গ্যাসের কাঁচামাল নিয়ে বুধবার (১০ জুন) বিকালে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান করে। জাহাজটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এনার্জি প্যাকের গ্যাস কারখানার কাঁচামাল নিয়ে আসে বলে বন্দরের হারবার বিভাগ জানায়।

বন্দরে আসা বিদেশি ওই জাহাজটির শিপিং এজেন্ট মের্সাস ইউনি গ্লোবালের এজিএম (সহকারী ব্যবস্থাপক) সৈয়দ মামুনুল ইসলাম বলেন, মারা যাওয়া চীনা ওই নাগরিকের মরদেহ ডাক্তারি পরীক্ষা শেষে মোংলা থানায় ইউডি মামলা করা হবে। এরপরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হবে। সেখানে অফিসিয়াল কার্যক্রম শেষে লাশ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।