সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ প্রদান | চ্যানেল খুলনা

তালায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ প্রদান

তালা প্রতিনিধিঃ তালা উপজেলার সদর ইউনিয়নের সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। সোমবার (৮ জুন) সকালে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পান রেসপন্স-২০২০ প্রজেক্ট এর আওতায় শর্তবিহীন উক্ত অর্থ বিতরণ করা হয়। তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি অসীম কর্মকার। এ সময় উত্তণের হেদায়েতউল্লাহ মুকুল, মোঃ রুসায়েদ উল্লাহ, জিয়াসমিন নাহার ও রবিউল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের প্রত্যেকের মাঝে নগদ ৪ হাজার ৫ শত টাকা করে প্রদান করা হয়। এ সময় উপকারভোগীদের যে টাকা দেয়া হয়েছে তারমধ্যে ৩ হাজার টাকা বিশেষ প্রয়োজন মেটাতে এবং বাকি ১৫শত টাকা করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে রক্ষা পাবার জন্য হাইজিন খাতে খরচ করার পরামর্শ প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।