সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ছুটি শেষে চালু হলো পার্সেল ট্রেন | চ্যানেল খুলনা

ছুটি শেষে চালু হলো পার্সেল ট্রেন

চ্যানেল খুলনা ডেস্কঃ ইদুল ফিতরের ছুটিতে চারদিন বন্ধ থাকার পর বুধবার (২৭ মে) থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে কৃষি পণ্য পরিবহনে পুনরায় পার্সেল স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটিতে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (২৭ মে) বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের কন্ট্রোল রুম থেকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।

কন্ট্রোল রুম থেকে জানা যায়, বুধবার সকাল ৭:৫০ মিনিটে ময়মনসিংহ থেকে একটি পার্সেল স্পেশাল ট্রেন ছেড়ে গেছে এবং সকাল ১১টা নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পার্সেল ট্রেন ছেড়ে গেছে।

বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে।

বর্তমানে যেসব রুটে পার্সেল ট্রেন চলাচল করছে, সেগুলো হলো- চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা ও খুলনা-চিলাহাটি-খুলনা।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।