সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কলকাতার রাস্তায় পড়ে আছে ক্যানসার আক্রান্ত বাংলাদেশি | চ্যানেল খুলনা

কলকাতার রাস্তায় পড়ে আছে ক্যানসার আক্রান্ত বাংলাদেশি

চ্যানেল খুলনা ডেস্কঃ ক্যানসারে আক্রান্ত এক বাংলাদেশি কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু তাকে শহরটির নিউ টাউন অঞ্চলের একটি রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সেই খবরের সত্যতা নিশ্চিত করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন।

উদ্ধার হওয়ার ওই বাংলাদেশির নাম মোঃ মোজাম্মেল হোসেন। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। পূর্ব কলকাতায় ভারতীয় বিমান বাহিনীর নেভাল হাউজিং বোর্ড আবাসিক প্রকল্প জলবায়ু টাওয়ারের (জেভিটি) সামনের রাস্তায় প্রায় এক ঘণ্টা ধরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় মানুষ।

স্থানীয় বাসিন্দা সৈয়দ হুমায়ুন সিরাজ বলেন, অসুস্থ অবস্থায় এক মধ্যবয়সী মানুষ কর্দমাক্ত হয়ে রাস্তায় পড়ে আছেন এমন খবর নিরাপত্তাকর্মীদের কাছ থেকে পাওয়ার পর আমরা তার মাথার ওপর ছাতা ধরে রেখেছিলাম। প্রচন্ড রোদে তার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছিল।

হুমায়ুন সিরাজ একজন স্বেচ্ছাসেবী। তিনি এই খবর কলকাতা লেদার কমপ্লেক্স (কেএলসি) পুলিশকে জানান। পুলিশের একজন উপ-পরিদর্শক খবরটি পেয়ে সেখানে যান। রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তির জিনিসপত্র ঘেঁটে তিনি একটা মুঠোফোন নম্বর পান।

ওই নম্বরে যোগাযোগ করা হলে জানতে পারেন তিনি বাংলাদেশের নাগরিক। ক্যানসার আক্রান্ত হয়ে কলকাতার টাটা মেমোরিয়াল সেন্টারে কেমোথেরাপি নিচ্ছিলেন। জ্বর আসার কারণে তাকে কোভিড-১৯ পরীক্ষা করাতে বেলঘাটার আইডি হাসপাতালে যেতে বলা হয়েছিল।

পুলিশ ধারণা করছে, ভুল করে তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট ফর আইডি হাসপাতালের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন। আর চলতি পথেই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। দেড় ঘণ্টা পর তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।