সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে অসচ্ছল ইজিবাইক মালিক ও চালকদের মাঝে সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খালিশপুরে অসচ্ছল ইজিবাইক মালিক ও চালকদের মাঝে সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় শুক্রবার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আটশত ৮৬ কর্মহীন ইজিবাইক মালিক ও চালকদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এজন্য ঘরে থাকায় কোন বিকল্প নেই।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ, মাসুদ পারভেজ, মশিউর রহমান মিলন, মোঃ বেলায়েত হোসেন, এনায়েত হোসেন, মিসেস রানী, জহিরুল ইসলাম, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ রমজান, মোঃ রাজ্জাক সানা, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ মামুন, মোঃ আরমান, বাবু প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।