সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বোরো ধান কিনতে লটারির মাধ্যমে ১৭১৬ কৃষক নির্বাচন | চ্যানেল খুলনা

তালায় বোরো ধান কিনতে লটারির মাধ্যমে ১৭১৬ কৃষক নির্বাচন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার জন্য ১৭১৬ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৭২৩৩ জন কৃষকের তালিকা করে লটারির মাধ্যমে ১৭১৬ জন নির্বাচিত কৃষকের মাধ্যমে ১৭১৬ টন ধান ক্রয় করা হবে। সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানউপজেলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুহেনা মোস্তফা কামাল, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ,সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সহকারী খাদ্য পরিদর্শক মিকাইলসহ কৃষি ও খাদ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, চলতি বোরো মৌসুমে সরকারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে অ্যাপস’র মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। কোনো কৃষক কোনো কারণে ধান দিতে না পারলে অতিরিক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
তিনি আরো জানান, প্রতি কৃষকের কাছ থেকে এ বছর ২৬ টাকা কেজি দরে এক টন করে মোট ১৭১৬ টন ধান ক্রয় করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।