সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃষকের ধান কাটলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন | চ্যানেল খুলনা

কৃষকের ধান কাটলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে ধান কাটতে নামলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন। মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা মাঠে কৃষক আরব আলীর ক্ষেতে তিনি ধান কাটেন। এ সময় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও তার সঙ্গে অংশ নেন।

ক্ষেতের মালিক আরব আলী জানান, করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। এ দিকে আবহাওয়া ভালো না। বোরো ধান নিয়ে দুচিন্তায় ছিলাম। আজ (মঙ্গলবার) যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা আমার ১৫ শতক জমির ধান কেটে দিয়েছেন।

এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন বলেন, শিক্ষার্থীরা এখন অলস সময় পার করছে। এ সময়ে শ্রমিক সংকট দূর করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দিতে সবাইকে উদ্বুদ্ধ করছি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।