সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ মানুষ | চ্যানেল খুলনা

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ মানুষ

চ্যানেল খুলনা ডেস্কঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু এখনও রোধ করা যাচ্ছে না। প্রতি মুহূর্তেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে আশার কথা হলো অনেকেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত বিশ্বে ১০ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার হারই বেশি। ৩২ লাখ ২০ হাজার ৮৩০ জন আক্রান্তের মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনা জয় করেছে। এ সংখ্যা ১০ লাখ ৯৮৩ জন।
করোনায় প্রাণহানি হয়েছে ২ লাখ ২৮ হাজার ২৩৯ জনের। আক্রান্তের ৯৭ শতাংশের হালকা উপসর্গ এবং ৩ শতাংশ রোগী সংকটাপন্ন।

সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন। এরপর ১ লাখ ৩২ হাজার ৯২৯ জন নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। তাদের পরে আছে জার্মানি, সুস্থ ১ লাখ ২০ হাজার ৪০০ জন। ৭৭ হাজার ৬১০ জন সুস্থ হয়ে চীন আছে চার নম্বরে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।