সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দিগরাজে ১০ এমবি ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধন | চ্যানেল খুলনা

দিগরাজে ১০ এমবি ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধিঃদিগরাজ বিদ্যারবাহন ১০ এমবি ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে এম এস সানরাইস এন্টারপ্রাইজ এই বিদ্যুত উপকেন্দ্রটি নির্মান করেন। শনিবার সকাল ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক।
প্রধান অতিথি তার বক্তৃতা বলেন, দেশে শতভাগ বিদ্যুত নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। রামপাল-মোংলা অর্থনৈতিক জোন হিসাবে চালু হবার পর এখানে বিদ্যুতের চাহিদা বেড়েছে। বিদ্যুতের ঘাটতি না থাকে তার জন্য এই এলাকায় একটি সাবস্টেশন করা হয়েছে। নির্বিঘেœ বিদ্যুতের জন্য আমাদের আরও একটি সাবস্টেশন করার পরিকল্পনা আছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিঃ পুলিশ সুপার শাহাদাত হোসেন, পল্লী বিদ্যুত এর জিএম মোঃ জাকির হোসেন, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, রাজনগর ইউপি চেয়ারম্যান আঃ হান্নান ডাব্লু, ইউপি বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) এমডি তুহিন হাওলাদার, আলমগীর হোসেন, প্রদীপ গোলদার, সহ পল্লী বিদ্যুত এর বিভিন্নপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।