সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্বে করোনা ছড়ানোর আগেই বন্ধ করতে পারতো চীন: ট্রাম্প | চ্যানেল খুলনা

বিশ্বে করোনা ছড়ানোর আগেই বন্ধ করতে পারতো চীন: ট্রাম্প

চ্যানেল খুলনা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার আগেই তা বন্ধ করতে পারতো চীন। কিন্তু তারা তা করতে পারেনি। ফলে বিশ্বকে এর জন্য ভুগতে হচ্ছে। হোয়াইট হাউস থেকে দেওয়া প্রাত্যহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, তার প্রশাসন এ বিষয়ে তদন্ত করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা খুব গুরুত্বপূর্ণ অনুসন্ধান করছি। আমরা চীনের প্রতি সন্তুষ্ট নই।
তিনি আরও বলেন, অনেক কিছুর জন্যই তাদেরকে দায়ী করা যায়। আমরা বিশ্বাস করি যে, এটা একেবারে উৎস থেকেই বন্ধ করা সম্ভব ছিল। এটা দ্রুত বন্ধ করা দরকার ছিল যাতে পৃথিবীজুড়ে তা ছড়িয়ে পড়তে না পারে।

কিন্তু চীন তা করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারই প্রথম নয়। করোনাভাইরাস নিয়ে এর আগেও চীনের সমালোচনা করেছেন ট্রাম্প।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

অপরদিকে চীন থেকে এই প্রাণঘাতী ভাইরাস অন্যান্য দেশে ছড়িয়ে পড়লেও ইতোমধ্যেই সেখানে আক্রান্ত ও মৃত্যু অনেক কমে গেছে। এই বিপর্যয় অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে চীন। এত অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় চীনকে নিয়ে অনেক দেশেই গুঞ্জন চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।