সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মেশিন দিয়ে ধান কাটা উৎসব উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় মেশিন দিয়ে ধান কাটা উৎসব উদ্বোধন

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কম্পাইন হারভেস্টার মেশিন দিয়ে আনুষ্ঠানিক ভাবে ইরি-বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর মাঠে উক্ত ধান কর্তনের উদ্বোধন করেন সাতক্ষীরা খামার বাড়ির ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামার বাড়ির অতিরিক্ত পরিচালক মোঃ জসিম উদ্দীন, সাতক্ষীরা কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়র হারুন অর রশিদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, ইকোকেপন লিঃ এর যশোরের টেরিটরি ম্যানেজার মোঃ আশিকুর রহমান, ইসাভেচিং ইঞ্জিনিয়র মোঃ আলমগীর হোসেন, টেরিটরি অফিসার মোঃ ফারুখ আহমেদ ও কৃষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
তালার শিবপুর মাঠে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র প্রদর্শনীতে কৃষক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখান। কম্পাইন হারভেস্টার মেশিন উন্নয়ন সহায়তায় কৃষক মজিবুর রহমান। যার মূল্য ২৯ লাখ ৫ হাজার টাকা সরকার ভর্তুকি দিয়ে ১৪ লাখ টাকা ।
উল্লেখ্য, এ বছর তালা উপজেলায় ইরি-বোরো জমি আবাদ হয়েছে ১৯০৫০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা পার হেক্টর জমিতে ফলন হবে ৫.৫০ টন ধরা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।