সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
স্থানান্তর কলারোয়ার গয়ড়া কাঁচা বাজার | চ্যানেল খুলনা

স্থানান্তর কলারোয়ার গয়ড়া কাঁচা বাজার

আরিফুল হক চৌধুরীঃ কলারোয়ার সীমান্ত জনপদের অন্যতম বৃহৎ গয়ড়া কাঁচা পণ্যের বাজার শুক্রবার সকাল থেকে চন্দনপুর কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের সহায়তায তরিতরকারি, মাছ ও মাংসের কাঁচা বাজার চন্দনপুর ইউনাইটেড কলেজ মাঠে স্থনান্তর করা হলো।
করোনা ভাইরাস সতর্কতায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে অন্যান্য স্থানের ন্যায় এই বাজার চলমান থাকবে বলে জানা যায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিনের কাঁচা বাজার এবং সাপ্তাহিক শুক্রবার ও সোমবারের হাট বাজারের বেচাকেনাও এই কলেজ মাঠে হবে বলে জানানো হয়।
কলেজ মাঠের এই সদ্য বসানো বাজারে যেয়ে দেখা যায়, শুক্রবার সকাল থেকে কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজ মাঠের গাছ তলায় কাঁচা বাজার, মাছ, মাংস বেচাবিক্রি চলছে। নিয়মমাফিক দূরত্ব বজায় রেখে বিক্রেতারা তাদের কাঁচা সবজি-তরকারির পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারাও দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন। এই কলেজ মাঠে বাজার বসায় ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।