সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার ঘরে বসে তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

এবার ঘরে বসে তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাসে ঘরে বসে তারাবি পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯টি জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ পরামর্শ দেন।
শেখ হাসিনা বলেন, ‘সামনে রোজা, এই রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন ও খাদ্যসামগ্রীর কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। সেই সাথে এখানে তারাবির নামাজ… যেহেতু সৌদি আরব ও অন্যান্য দেশে হচ্ছে না, আমাদের এখানেও… যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা মেনে আপনারা ঘরে বসে তারাবি পড়ুন। নিজের মনমতো করে পড়ুন।’

তিনি বলেন, ‘ আপনারা ঘরে বসে তারাবি পড়েন। যে যার মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে। এবাদত করতে হবে আপনার মতো করে। যতটা ডাকতে পারবেন সেটাই আল্লাহ কবুল করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অযথা মসজিদে গিয়ে কেউ সংক্রমিত হলে সে আরেকজনকে সংক্রমিত করল। আপনারা নিজেরাও অন্যকে করবেন। সেটা কিন্তু করবেন না দয়া করে। এ বিষয়টা সবাই মেনে চলবেন সেটাই আমরা চাই।’

সরকার জনগণকে সুরক্ষা দেওয়ার সব ধরণের ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আসন্ন রমজানে যাতে পণ্য ও খাদ্য পরিবহন ব্যহত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। আমরা যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিদেশে বাঙালিরা ততোটা সুরক্ষা পায়নি। অনেক দেশেই অনেক বাঙালি মৃত্যুবরণ করেছেন।

প্রসঙ্গত, সিয়াম সাধনার মাস রমজানে মুসলমানরা রাতে এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ সমজিদে জামাতে আদায় করে থাকেন। আগামী ২৫ বা ২৬ এপ্রিল চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে রমজান মাস শুরু হবে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।