সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বিষপানে গৃহবধূর অত্মহত্যা | চ্যানেল খুলনা

তালায় বিষপানে গৃহবধূর অত্মহত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় বিষপান করে রওশনারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
তিনি উপজেরার হাজরাকাটি গ্রামের লিয়াকত মোড়লের স্ত্রী এবং একই গ্রামের মোঃ মহিউদ্দীন জোয়ার্দ্দারের কন্যা। বুধবার (১৫ এপ্রিল) বিকালে নিজ বাড়িতে বিষপান করলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা সেকেন্দার অবু জাফর বাবু জানান, দু’সন্তানের জননী রওশনারা বেগমের স্বামী লিয়াকত মোড়ল সম্প্রতি পরকিয়ায় আসক্ত হয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।
এ সময় তার ছেলের গচ্ছিত ১৫ হাজার টাকাও নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে দুঃখে তিনি বুধবার বিকাল ৩ টার দিকে বিষপান করেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জারিন তাসমিন জনান, প্রাথমিক চিকিৎসা শেষে ঐ গৃহবধূকে বেডে দেয়ার পরেই তিনি মৃত্যুবরণ করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।