সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা কপোতাক্ষ নদের তীরে মিললো দুই নবজাতকের লাশ! | চ্যানেল খুলনা

তালা কপোতাক্ষ নদের তীরে মিললো দুই নবজাতকের লাশ!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা মেলাবাজারস্থ কপোতাক্ষ নদের তীর হতে সদ্য জন্ম নেওয়া দুই
শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী সদ্য জন্ম নেয়া শিশু দু’টির লাশর নদের তীরে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের লাশ দু’টি উদ্ধার করে। তালা থানার ওসি মোঃমেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা সম্ভবত ভ্রুণ, তবে নবজাতক দু’টি ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত করার উপায় নেই।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১ টার দিকে তালা মেলাবাজার হতে মাঝিয়াড়া রোডে কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিল। এ সময় তারা নদের তীরে দু’টি নবজাতকের লাশ দেখতে পায়। এরমধ্যে একটি লাশ নদের মধ্যে এবং
অপরটি নদের পাড়ে (প্রায় ১ মিটার উপরে) ছিল। এ সময় জেলেরা স্থানীয় ক’জন যুবককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতক দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, নবজাতক বাচ্চা দু’টি কোন মায়ের পাপের ফসল। ৫/৬ মাস বয়সে গর্ভপাত করে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নবজাতক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এটা সম্ভবত ভ্রুণ, তাই এটি ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত করার উপায় নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।