সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা কপোতাক্ষ নদের তীরে মিললো দুই নবজাতকের লাশ! | চ্যানেল খুলনা

তালা কপোতাক্ষ নদের তীরে মিললো দুই নবজাতকের লাশ!

তালা প্রতিনিধিঃ তালা মেলাবাজারস্থ কপোতাক্ষ নদের তীর হতে সদ্য জন্ম নেওয়া দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী সদ্য জন্ম নেয়া শিশু দু’টির লাশর নদের তীরে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে তাদের লাশ দু’টি উদ্ধার করে। তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা সম্ভবত ভ্রুণ, তবে নবজাতক দু’টি ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত করার উপায় নেই।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১ টার দিকে তালা মেলাবাজার হতে মাঝিয়াড়া রোডে কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিল। এ সময় তারা নদের তীরে দু’টি নবজাতকের লাশ দেখতে পায়।

এরমধ্যে একটি লাশ নদের মধ্যে এবং অপরটি নদের পাড়ে (প্রায় ১ মিটার উপরে) ছিল। এ সময় জেলেরা স্থানীয় ক’জন যুবককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতক দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, নবজাতক বাচ্চা দু’টি কোন মায়ের পাপের ফসল। ৫/৬ মাস বয়সে গর্ভপাত করে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নবজাতক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এটা সম্ভবত ভ্রুণ, তাই এটি ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত করার উপায় নেই।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।