সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা কাঁচা বাজার স্থানান্তর : নেয়া হয়েছে পুরাতন বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে | চ্যানেল খুলনা

তালা কাঁচা বাজার স্থানান্তর : নেয়া হয়েছে পুরাতন বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে

তালা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, (১৪ এপ্রিল ) সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

মঙ্গলবার অভিযান কালে তালা কাঁচা বাজার থেকে সকল ব্যবসায়ীদের তরিতরকারি নিয়ে পুরাতন তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অস্থায়ী স্থানান্তর করা হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এখানেই কাঁচা বাজার চালাতে হবে- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন কাঁচা বাজার ব্যবসায়ীদের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরন অব্যাহত রয়েছে।

করোনা সংক্রামন এড়াতে নিজেদের সতর্ক থাকা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। তাই করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ও সমাজিক দুরুত্ব নিশ্চিত করতে কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।