সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় টিআরএম’র বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত, স্বেচ্ছশ্রমে মেরামতের চেষ্টা | চ্যানেল খুলনা

তালায় টিআরএম’র বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত, স্বেচ্ছশ্রমে মেরামতের চেষ্টা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় টিআরএম এর বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে জোয়ারের পানির চাপে টিআরএম এর সংযোগ খালের বাঁধ ভেঙ্গে এ ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসী বাঁধটি স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ করছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, কপোতাক্ষে বালিয়া অংশের নদীতে বাঁধ দেয়ায় নদীর জোয়ার-ভাটা বাঁধাগ্রস্থ হওয়ার কারণে আকস্মিক জোয়ারের পানির চাপে কয়েক ফুট বাঁধ ভেঙ্গে নিম্ন এলাকায় পানি ঢুকে পড়ে। এতে কবরস্থানসহ কয়েকটি কয়েকটি বাড়ি সংলগ্ন নি¤œ এলাকায় পানি প্রবেশ করে। বালিয়া গ্রামের জব্বার মোড়ল, ইসমাইল মোড়ল, রবিউল সানা, মোমিন সানার বাড়িসহ বেশ কয়েটি পরিবার সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তাদের মাছের ঘের, পুকুর ও ফসলী জমিতে পানি উঠে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য রাশেদ সানা বলেন, নদীর মুখে বাঁধ দিয়ে জোয়ার-ভাটার বাঁধাগ্রস্থ করায় এবং টিআরএম সংযোগ খালের বাঁধ মজবুত না হওয়ায় এলাকার কয়েকটি পরিবার হঠাৎ করে পানি বন্দি হয়ে পড়ে। এছাড়া টিআরএম এলাকার জমির হারির টাকা মালিকদের যথাসময়ে যথাযথ ভাবে না দেওয়ায় স্থানীয় অনেকেই এ বিলের ভিতর বেড়িবাঁধ দিয়ে ঘের করায় পানি বিলের ভিতর প্রবেশ করতে পারছে না বলেই অতিরিক্ত পানির চাপে বাঁধটি ভেঙ্গে যায়।
স্থানীয় খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, অব্যবস্থাপনায় টিআরএম চালু হওয়ার কারণে বাঁধ ভেঙ্গে বালিয়া গ্রামের কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার উদ্যোগে বিকালেই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের কাজ করছে বলে জানান তিনি।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। তবে দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।