সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বকেয়া বেতন, বৈশাখী ভাতা ও নিরাপত্তা সামগ্রী প্রদানের জন্য পত্রিকা মালিকদের প্রতি কেইউজে’র আহ্বান | চ্যানেল খুলনা

বকেয়া বেতন, বৈশাখী ভাতা ও নিরাপত্তা সামগ্রী প্রদানের জন্য পত্রিকা মালিকদের প্রতি কেইউজে’র আহ্বান

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসের মতো সংকটকালীন পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়া বেতনসহ বৈশাখী ভাতা এবং করোনার সংবাদ সংগ্রহের জন্য সকল সাংবাদিককে পিপিই ও স্যানিটাইজার সরবরাহের জন্য খুলনার সকল পত্রিকার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারির এই ঝুঁকিপূর্ণ সময়ে সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। মানুষ হিসেবে তাদের প্রত্যেকের সংসার ও পরিবার আছে। বর্তমানে বাজার নিয়ন্ত্রিত ও সংকুচিত। সবাইকে বাসায় থাকতে হচ্ছে। এ অবস্থায় জীবিকার প্রয়োজনে সংবাদকর্মীদের হাতে নগদ অর্থ থাকা খুবই জরুরি। তাই অনতিবিলম্বে সংবাদকর্মীদের বকেয়া বেতন, বৈশাখী ভাতা পরিশোধসহ নিরাপত্তার জন্য পিপিই ও স্যানিটাইজার সরবরাহ করতে খুলনার সকল পত্রিকার মালিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।